শিবপুরে দম্পতির দেহ উদ্ধার, মানসিক অবসাদে বাবা-মাকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা ছেলের - The News Lion

শিবপুরে দম্পতির দেহ উদ্ধার, মানসিক অবসাদে বাবা-মাকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা ছেলের

 



বন্ধ ফ্ল্যাটের ভিতর থেকে এক দম্পতির মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল হাওড়ার শিবপুরের কৈপুকুর এলাকায়। মৃতরা হলেন প্রদ্যুৎ বসু (৭৫) ও গোপা বসু (৭০)।  তাঁদের ৪২ বছর বয়সী ছেলে শুভজিৎকে গ্রেফতার  করেছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ওই দম্পতিকে তাঁরা দেখতে পাননি। এমনকি তাঁদের ছেলেকেও দেখা যাচ্ছিল না কয়েকদিন ধরে। দু-এক দিন ধরে বন্ধ ঘরের ভিতর থেকে গন্ধ ছড়িয়ে পড়ে। বুধবার সকালে দুর্গন্ধ ক্রমশ প্রকট হয়। স্থানীয়দের সন্দেহ হয়। তাঁরা শিবপুর থানায় খবর দেন। 


পুলিশ গিয়ে পৌঁছায় সেখানে। ফ্ল্যাটের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে পুলিশ দেহ দুটিকে উদ্ধার করে নিয়ে যায়। ছেলেকে প্রথমে পুলিশ আটক করে।পরে তাকে গ্রেফতার করা হয়। উল্লেখ্য, শুভজিৎ উচ্চশিক্ষিত হয়েও কর্মহীন ছিলেন। অনুমান সেই অবসাদ থেকেই বাবা-মাকে হত্যার পর নিজে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন তিনি। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, হাওড়ার শিবপুরের কইপুকুর এলাকায় বন্ধ ফ্ল্যাট থেকে এদিন উদ্ধার হয় ওই দম্পতির পচাগলা দেহ। বাবা মায়ের দেহের পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান মানসিক অবসাদ থেকে বাবা মাকে খুন করে নিজেও আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন ছেলে।




 শিবপুরের কৈপুকুর লেনের আবাসনে চারতলার ওই ফ্ল্যাট থেকে গত চারদিন ধরে দুর্গন্ধ বেরোতে থাকে। বুধবার সকালে দুর্গন্ধ এতটাই বাড়ে যে প্রতিবেশীরা শিবপুর থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে দরজা ভেঙে ভেতরে ঢোকে। বন্ধ ফ্ল্যাটের ডাইনিংয়ে সোফার উপর পড়েছিলেন মা গোপাদেবী। ঘরের বিছানায় পড়েছিল বাবা প্রদ্যুৎ বোসের দেহ। ঘরেই রক্তমাখা অবস্থায় বসেছিলেন ছেলে শুভজিৎ বোস। এরপর পুলিশ ওই ছেলেকে জিজ্ঞাসাবাদ শুরু করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ছেলে স্বীকার করেছে যে বাবা-মাকে খুন করে সে আত্মহত্যার চেষ্টা করে। তার বাড়ির লোক জানিয়েছেন, শুভজিৎ উচ্চশিক্ষিত ছিল। MCA পাস। চাকরি না পেয়ে অবসাদে ভুগছিলেন। পরিবার দীর্ঘদিন আর্থিক অনটনে ভুগছিল। এই মানসিক অবসাদ থেকেই খুন বলে মনে করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.